ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তির পথে বাধা যে ৫টি বিষয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও তেহরানের অনাগ্রহ ও ওয়াশিংটনের কড়া অবস্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের আলোচনা নতুন করে কূটনৈতিক গতি পেলেও মূল কয়েকটি ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি যুদ্ধক্ষতিপূরণ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে সম্ভাব্য কোনো চুক্তির পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান বাধাগুলো নিচে তুলে ধরা হলো-

ইরানের পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক। কিন্তু তেহরানের দাবি, এ ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য হতে হবে।

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালি: ইরান বলছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ থাকবে। কিন্তু ট্রাম্প বলেছেন চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে।

জব্দ সম্পদ: ইরান যেকোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে নিজের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের জব্দ সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে।

যুদ্ধকালীন ক্ষতিপূরণ: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষয়ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে ইরান। এই ইস্যুগুলোকে নিয়ে উভয় পক্ষের অবস্থানে এখনও দূরত্বে থাকায় সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা