ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বাড়ির ছাদে ইঞ্জিনিয়ারের গাঁজা চাষ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে।

এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। সহকারী কমিশনার আর কিষাণ জানান, শশীধর দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন এবং তার বেতনের পুরো টাকা মাদকের পেছনেই খরচ করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে তিনি নিজের বাড়ির ছাদেই চাষাবাদ শুরু করেন।

জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনোটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হয়েছে। গ্রেপ্তারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে।
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম।
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মেক্সিকোর কাছে ১০৮ কোটি ডলার (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা