ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটি বিতর্কে গুলিবর্ষণের ঘটনায় তদন্তের মুখে ওপেনএআই  

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট বা চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে বড় ধরনের ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, একটি গণহত্যার ঘটনায় ব্যবহৃত চ্যাটবট ওই হামলাকারীকে সহায়তা করতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনই এক তথ্য উঠে এসেছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার জানান, গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া একটি গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত হন। ওই ঘটনায় অভিযুক্ত ২০ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিয়ে তদন্ত চলছে। অভিযোগ, হামলার আগে সে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট ব্যবহার করেছিল।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, হামলার আগে ওই চ্যাটবট তাকে অস্ত্রের ধরন, গুলি ব্যবহারের পদ্ধতি এবং হামলার সময় ও স্থান বাছাই নিয়ে তথ্য দিতে পারে। এসব তথ্যের ভিত্তিতেই ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন

তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাটবট কোনোভাবেই সহিংসতা বা অবৈধ কাজকে উৎসাহ দেয়নি। বরং এটি শুধু সাধারণভাবে ইন্টারনেটে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, তারা ইতোমধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছে এবং সন্দেহভাজন ব্যবহারকারীর অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যও শেয়ার করেছে।

অ্যামেরিকান আইন অনুযায়ী, কোনো ব্যক্তি অপরাধে সহায়তা বা উৎসাহ দিলে তাকে দায়ী ধরা হতে পারে। তবে এখানে প্রশ্ন উঠেছে, একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কতটা দায়ী হতে পারে এমন ঘটনায়।

এর আগে আরও কয়েকটি ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দেয়। কিছু পরিবার ইতোমধ্যে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। কারণ প্রযুক্তির অপব্যবহার বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আরও পড়ুন
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
চ্যাটজিপিটিতে মুছে ফেলা তথ্য কি ফেরত আনা যায়?
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা, পরে মিলল শিক্ষার্থীর মরদেহ
শুধু ৮০-তেই নয়, নব্বইয়ের নস্টালজিয়ায় মাততে চ্যাটজিপিটিকে যে নির্দেশ দেবেন