ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেন এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিশ্বজুড়ে গবেষকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ওপেন এআই। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা টানা ১২ মাস বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।

এই কর্মসূচিতে মূল আবেদনকারীর পাশাপাশি তার প্রতিষ্ঠানের আরও দুজন সহযোগী গবেষকও সুবিধাটি পাবেন। অর্থাৎ, প্রতিটি গ্রান্টের আওতায় মোট তিনটি চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে।

ওপেন এআই এর ঘোষণা অনুযায়ী, কর্মসূচির নতুন পর্যায়ের আবেদন শুরু হবে ২৩ নভেম্বর থেকে। নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদনকারী প্রথম ৫০ হাজার গবেষককে এই গ্রান্ট দেওয়া হবে।

গবেষণায় যেসব কাজে ব্যবহার করা যাবে

গবেষণার বিভিন্ন ধাপ সহজ ও গতিশীল করতে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করতে পারবেন নির্বাচিত গবেষকেরা। এর মধ্যে রয়েছে গবেষণাপত্র খোঁজা ও পর্যালোচনা, নতুন গবেষণার ধারণা তৈরি, তথ্য বিশ্লেষণ, গবেষণার জন্য কোড লেখা ও সংশোধন এবং গবেষণাপত্র ও অনুদানের আবেদন প্রস্তুত করা।

এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও ব্যবহারিক সহায়তাও দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষক ও পোস্টডক্টরাল গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের গত তিন বছরের মধ্যে নিজ নিজ গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ থাকতে হবে।

কর্মসূচির আওতাভুক্ত গবেষণার বিষয়গুলো হলো জীববিজ্ঞান, রসায়ন, উপাদানবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পৃথিবী ও গ্রহবিজ্ঞান, প্রকৌশল, গণিত এবং পদার্থবিজ্ঞান।

প্রায় দেড় লাখ গবেষক পাবেন সুবিধা

নতুন পর্যায়ে মোট ৫০ হাজার গ্রান্ট দেওয়ার পরিকল্পনা করেছে ওপেন এআই। প্রতিটি গ্রান্টে তিনজন গবেষক সুবিধা পাওয়ায় নতুন পর্যায়ে প্রায় দেড় লাখ গবেষক এই সুযোগের আওতায় আসতে পারেন। আগের পর্যায়ের অংশগ্রহণকারীদের যুক্ত করলে মোট সুবিধাভোগীর সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে।

চীন ও হংকং ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগ্য গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশের গবেষকদের জন্যও থাকছে আবেদনের সুযোগ।

তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণার বিষয় এবং প্রকাশিত গবেষণাপত্রের যোগ্যতা ওপেন এআই এর নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে ওপেন এআই এর ওয়েবসাইটে কর্মসূচির বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।

আবেদন করার আগে ওপেন এআই-এর অফিশিয়াল ঘোষণা (https://openai.com/index/expanding-chatgpt-for-academic-researchers/) এবং গবেষকদের জন্য নির্দেশিকা (https://help.openai.com/en/articles/20001406-chatgpt-for-academic-researchers) দেখে নিতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে ৮১ হাজার ৩০০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়, ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধু, পরিবার, সহকর্মী কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য আলাদা পরিচয়ে এসব প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকের এই সুবিধাটিই ‘অ্যাডিশনাল প্রোফাইল’ নামে পরিচিত। এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। তবে এবার ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। মূল ফেসবুক প্রোফাইল, পেজ কিংবা আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে, অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের ছবি, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন। ২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান। ৩. Your Information and Permissions বিভাগ থেকে Export Your Information নির্বাচন করুন। ৪. Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। ৫. তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন। ৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন। যেসব প্রোফাইল বন্ধ হবে না মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। এর আওতায় পড়বে না- * ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল। *  মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ। * আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত কিছু তথ্য মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইলের পাশাপাশি প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট আরটিভি/এসকে
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল