ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পরীক্ষার ভয়ে নেতানিয়াহুকে কলেজে ‘বোমা’ ফেলতে বললেন মার্কিন তরুণী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
গ্যাব্রিয়েলা সালদানা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ‘মজা করে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজ কলেজে ‘বোমা ফেলার’ আহ্বান জানানোয় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদন অনুসারে, ২০ বছর বয়সী গ্যাব্রিয়েলা সালদানা নামে ওই ছাত্রীকে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের কাছ থেকে আটক করা হয়। পরে তাকে বন্ড কোর্টে হাজির করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওশেন ব্যাংক কনভোকেশন সেন্টারের একটি আসন্ন অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীরা যখন আলোচনা করছিল, তখন গ্যাব্রিয়েলা গ্রুপ চ্যাটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে লিখেন- তিনি যেন তার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলেন, কারণ তার সামনে পরীক্ষা এবং তিনি প্রস্তুত নন। চ্যাটটিতে প্রায় ২১৫ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন এই বার্তা দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

বার্তায় লেখা ছিল, @নেতানিয়াহু, আপনি কি দয়া করে এফআইইউর ওপর বোমা ফেলবেন? আগামী সপ্তাহে ফাইনাল পরীক্ষা এবং আমি প্রস্তুত নই।

এর পরপরই তিনি আরও একটি বার্তায় লেখেন, ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে বোমা থাকবে এবং এর জন্য জোনাথন নামে এক ব্যক্তি দায়ী থাকবেন।

গ্রেপ্তারের পর ওই ছাত্রী দাবি করেন, এটি শুধুই রসিকতা ছিল। তবে ফ্লোরিডার আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

আদালতে শুনানির সময় বিচারক মিন্ডি গ্লেজার বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেন। তিনি গ্যাব্রিয়েলার উদ্দেশে বলেন, ব্যক্তিগতভাবে এটি তার কাছে কৌতুক মনে হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে বা আইনত এটি একটি সুনির্দিষ্ট হুমকি। যদিও বিচারক এটিও উল্লেখ করেন যে বিচারিক প্রক্রিয়ায় এটি অপরাধ হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে কি না তা সময়সাপেক্ষ, তবে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারের যথেষ্ট কারণ রয়েছে।

বর্তমানে ৫ হাজার ডলার মুচলেকার বিনিময়ে গ্যাব্রিয়েলার জামিন নির্ধারণ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
পেট্রলবোমা হামলার পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা