ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার মালাক্কা প্রণালিতে টোল আদায় করতে চায় ইন্দোনেশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনীতি যখন জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল, তখন নতুন করে উত্তেজনার জন্ম দিল ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট মালাক্কা প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক বা টোল আরোপের প্রস্তাব তুলেছে জাকার্তা। তবে এই প্রস্তাব আসার পরপরই তীব্র আপত্তি জানিয়েছে প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

বুধবার (২২ এপ্রিল) জাকার্তায় আয়োজিত এক সিম্পোজিয়ামে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাবটি সামনে আনেন।

অর্থমন্ত্রী জানান, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী ইন্দোনেশিয়া আর নিজেদের ‘প্রান্তিক দেশ’ হিসেবে দেখতে চায় না। ইরানের হরমুজ প্রণালির আদলে মালাক্কা প্রণালি থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য।

আরও পড়ুন

তবে অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, এককভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়। কারণ মালাক্কা প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ বিষয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ঐকমত্য ছাড়া এটি কেবল একটি প্রাথমিক চিন্তাভাবনা হিসেবেই থাকছে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি সম্পদ ব্যবহারে রক্ষণাত্মক মনোভাব ত্যাগ করে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার এই প্রস্তাবের বিরুদ্ধে তাৎক্ষণিক ও জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান জানিয়েছেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং এটি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন দ্বারা স্বীকৃত। এখানে টোল আদায়ের কোনো সুযোগ নেই, বরং এই পথটি সবার জন্য উন্মুক্ত রাখাই জরুরি।

অন্যদিকে, মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি বলেন, মালাক্কা প্রণালিতে চলাচলের স্বাধীনতা বজায় রাখতে মালয়েশিয়া বদ্ধপরিকর। আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থা মেনে চলা তাদের অঙ্গীকার। বাণিজ্যের ওপর নির্ভরশীল এই দেশগুলো মনে করছে, এখানে কোনো প্রকার শুল্ক বা সীমাবদ্ধতা আরোপ করা হলে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় পরকীয়ার অভিযোগে ৪ জনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
মার্কিন পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান