ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে তিন জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএমটিও জানায়, ওমান উপকূলের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়েছে। এতে জাহাজটির ‘ব্রিজ’ বা নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, একটি আইআরজিসি গানবোট তাদের দিকে এগিয়ে আসে এবং পরে গুলি চালায়। ওই গানবোটে তিনজন আরোহী ছিলেন বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

গ্রিস থেকে পরিচালিত এই জাহাজের ক্যাপ্টেন আরও জানান, হামলার আগে কোনো বেতার যোগাযোগ করা হয়নি। যদিও শুরুতে তাদের জানানো হয়েছিল যে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি রয়েছে। তবে জাহাজে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং সব ক্রু নিরাপদ রয়েছেন।

এদিকে ইউকেএমটিও জানিয়েছে, দ্বিতীয় একটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে ইরানের প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী ওই জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রুরা সুরক্ষিত আছেন। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী তৃতীয় একটি কনটেইনার জাহাজেও একই এলাকায় গুলি চালানো হয়। জাহাজটি বর্তমানে সাগরে স্থির অবস্থায় রয়েছে এবং এর ক্রুরাও নিরাপদ আছেন।

আরও পড়ুন

ইরান প্রথমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে পথে ভারতের ক্ষুব্ধ তরুণেরা
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে পথে ভারতের ক্ষুব্ধ তরুণেরা
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল