ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানে চাকরি হারিয়েছেন লাখ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। দেশটিতে গত কয়েক মাসে প্রায় ২০ লাখ মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং যুদ্ধের দ্বিমুখী ধাক্কা সামলাতে গিয়ে দেশটির শ্রমবাজার এখন ধসে পড়ার উপক্রমে পৌঁছেছে।

এদিকে, সরকারের পক্ষ থেকেও এই বিপুল কর্মী ছাঁটাইয়ের বিষয়টি স্বীকার করা হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে সাধারণ মানুষের জীবনযাত্রা ও রুটিরুজির পথ পুরোপুরি রুদ্ধ হয়ে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির শ্রম ও সমাজকল্যাণ উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মসংস্থান হারানোর এই মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। কেবল বিমান হামলার শিকার হওয়া কারখানাগুলোই নয় বরং খুচরা ব্যবসা, আমদানি রপ্তানি খাত এবং ডিজিটাল অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি নিয়ে সাধারণ ইরানিদের মধ্যে চলছে গভীর উদ্বেগ ও হতাশা।

আরও পড়ুন

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক ধাক্কায় অন্তত ১০ লাখ মানুষ সরাসরি কাজ হারিয়েছেন। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন বলে জানান তিনি।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের তেল-গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডিজিটাল অর্থনীতিও প্রায় স্থবির হয়ে পড়েছে।

ইরানের সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ আশঙ্কা করছেন, দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক—অর্থাৎ প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্যে সরকার নতুন প্রশিক্ষণ ও নিয়োগ কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন গোলাম হোসেন মোহাম্মদী। তিনি বলেন, ‘এ বছর আমাদের লক্ষ্য শুধু সংখ্যা নয়, বরং গুণগত মানের দিকে। পুনর্গঠন কাজ, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৫ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত