ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ওমান সাগর ও হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। একদিকে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ফাঁকি দিয়ে ইরানের একটি পণ্যবাহী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছেছে, অন্যদিকে ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চালবাহী একটি ইরানি জাহাজ মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। এই যাত্রাপথে জাহাজটিকে সুরক্ষা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষ নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে নিজেদের বাণিজ্যিক জাহাজকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন

ঠিক একই সময়ে বিপরীতমুখী একটি ঘটনা ঘটেছে ভারত মহাসাগরে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ম্যাজেস্টিক এক্স নামের ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। পেন্টাগনের দাবি, ইরানের তেল পাচার নেটওয়ার্ক ভাঙার লক্ষ্যেই তারা এই অভিযান চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিশ্বজুড়ে সামুদ্রিক নজরদারি কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই জাহাজটি আটক করেছে এবং যেখানেই প্রয়োজন হবে, সেখানেই তারা এমন অভিযান পরিচালনা করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান তাদের তেল পাচার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করছে। এই নেটওয়ার্ক ভাঙতে তারা বিভিন্ন সময় সামরিক অভিযানের আশ্রয় নেয়। অন্যদিকে, ইরান এই ধরনের পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। তারা হরমুজ প্রণালিকে নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করে এবং সেখানে মার্কিন উপস্থিতিকে সবসময়ই উসকানিমূলক হিসেবে দেখে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরেরও বেশি সময় পর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে উত্তেজনা বেড়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ