ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের নাম নিজের বা যুক্তরাষ্ট্রের নামে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়ে গুগল কী করতে পারে, তা জানতে সরাসরি পিচাইকে ফোন করেছিলেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ফোনে তিনি সুন্দর পিচাইকে বলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে পিচাই তাকে জানান, মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি অন্য রকম। কারণ, আটলান্টিক মহাসাগর একাধিক দেশের বিস্তৃত ভূখণ্ড ও জলসীমার সঙ্গে সম্পর্কিত। তাই এ ধরনের পরিবর্তন করা সম্ভব নয়।

ট্রাম্প বলেন, পিচাই তাকে অনুরোধ করেন, যেন গুগলকে এ ধরনের পদক্ষেপ নিতে বলা না হয়। এরপর নিজের প্রস্তাব থেকে সরে আসার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার মনে হয়, এর নাম আটলান্টিক মহাসাগরই থাক।’

এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তিনি একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন। পরে গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন নামটি দেখানো শুরু হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যবিরোধ চলাকালে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার চেষ্টাও করেছিলেন ট্রাম্প। নতুন নাম ব্যবহারের জন্য মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতি নির্দেশনাও দিয়েছিলেন তিনি।

গুগল ম্যাপে নাম পরিবর্তনের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভিন্নতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরকে ‘গালফ অব আমেরিকা’ নামে দেখতে পান। অন্যদিকে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নামই প্রদর্শিত হয়। অনুসন্ধানের ফলাফলে মূল নামের পাশাপাশি নতুন নামও বন্ধনীর মধ্যে দেখানো হয়।

ট্রাম্পের দাবি অনুযায়ী, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাবে এবার সায় দেননি গুগল সিইও সুন্দর পিচাই। এ বিষয়ে মন্তব্য জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন 
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট?