ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পানির দখল নিয়ে চাদে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

পানির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত শনিবার থেকে সেখানে সহিংসতা শুরু হয়। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাত ওয়াদি ফিরা প্রদেশের ইগোতে গ্রামে সফরের সময় এই তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রধানমন্ত্রী জানান, সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ প্রতিশোধমূলক হামলা বাড়তে থাকে; ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।

আরও পড়ুন

তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর ‘দ্রুত পদক্ষেপ’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে। বর্তমানে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’। এ ঘটনায় কর্তৃপক্ষ গ্রামে একটি প্রচলিত (প্রথাগত) মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া অপরাধমূলক দায় নির্ধারণের জন্য বিচারিক তদন্তও চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাদে জমি ও পানির দখল নিয়ে আন্তঃসম্প্রদায় সংঘর্ষ প্রায়ই ঘটে। গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হন এবং ঘরবাড়ি ধ্বংস হয়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষের ঘটনায় ১ হাজার মানুষ নিহত এবং ২ হাজার মানুষ আহত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সাতটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ৯৮ জন প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিষয়ের কারণে এই সংঘর্ষগুলো ঘটছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আম্বানির ছেলেকে অধ্যাপক বানিয়ে তুমুল সমালোচনার মুখে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়
ভারতে বিতর্কিত ব্যক্তিগত চিড়িয়াখানা চালানো এবং কোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়নবিষয়ক অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটি।
আম্বানির ছেলেকে অধ্যাপক বানিয়ে তুমুল সমালোচনার মুখে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর আল জাজিরা।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।                             দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী আনি ময়োনি জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা দেখতে পান নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়। নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডিআরসিতে নৌযানগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা হয়। এ ছাড়া অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম। এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। আরটিভি/এআর 
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার পথ খুঁজে বের করতে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চিফ অব স্টাফেরা।
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইডিএফের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
আরও পড়ুন
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
বিশ্বে ২০২৬: ইথিওপিয়ায় ২০১৯ সাল,এই ক্যালেন্ডারের রহস্য কী?
নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এক পাইলটের