ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বোতে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে প্রতি ভিক্ষুর কাছ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া যায়। মাদকগুলো লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশে লুকানো ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। জানা যায়, তারা অজ্ঞাত এক দাতার অর্থায়নে চার দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর উপশহর থেকে আরও একজন ভিক্ষুকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি পুরো সফরের আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে উঠে এসেছে, ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন লাগেজের প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হচ্ছে এবং একটি ভ্যান সেগুলো সংগ্রহ করবে।

শ্রীলঙ্কার মাদকদ্রব্য দমন ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুদের মোবাইল ফোন থেকে থাইল্যান্ডে তাদের সাধারণ পোশাকে ভ্রমণের ছবি ও ভিডিও পাওয়া গেছে।

কর্তৃপক্ষের ধারণা, ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে গাঁজাগুলো রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

শ্রীলঙ্কায় বিমানবন্দর দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো ভিক্ষু দলের বিরুদ্ধে এটি প্রথম বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের