ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ট্রাম্প-পুতিন ফোনালাপ, যুদ্ধ নিয়ে কী কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্টিত হয়। তাদের এই ফোনালাপের বিষয় ছিল ইউক্রেন ও ইরান যুদ্ধ। রুশ প্রেসিডেন্টের এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ফোনালাপটি রুশ পক্ষের উদ্যোগেই অনুষ্ঠিত হয়।

উশাকভের ভাষ্য মতে, পুতিন ট্রাম্পকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি ‘সঠিক’। এটি আলোচনার সুযোগ করে দিয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে।

উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি সহিংস পদক্ষেপ গ্রহণ করে, তবে তা কেবল ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অনিবার্য ও অত্যন্ত ক্ষতিকর পরিণতি বয়ে আনবে। এছাড়া অবশ্যই ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বিপজ্জনক হবে।

উশাকভ বিশেষ জোর দিয়ে জানিয়েছেন, রাশিয়া চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন

রুশ প্রেসিডেন্টের এই সহকারীর মতে, ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির গুরুত্ব এবং সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ইচ্ছার ওপর জোর দিয়েছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে, ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারে এমন একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ক্রেমলিনের এই সহকারী জানান, ট্রাম্পের অনুরোধে পুতিন সম্মুখ সমরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং তার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, সামরিক অভিযানের উদ্দেশ্যগুলো যেকোনো মূল্যে অর্জন করা হবে, যদিও আলোচনার মাধ্যমে একটি সমাধানই শ্রেয় হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিউবার সরকার উৎখাতে সামরিক শক্তি ব্যবহারের কথা ভাবছেন।
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!
চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে তার পদ থেকে অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে খবর— আলোচিত এ ঘটনায় অপসারণের ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও।
এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!
পদত্যাগের পরও রেহাই নেই, চীনা গুপ্তচরকাণ্ডে কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে
চীনা গুপ্তচরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের আশঙ্কায় কংগ্রেসে তলব করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে।
পদত্যাগের পরও রেহাই নেই, চীনা গুপ্তচরকাণ্ডে কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
রসগোল্লা বলে মুখে দেওয়া হলো ‘ছোট বোমা’, অতঃপর...
ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির মুখে ছোট বোমা দেওয়ার অভিযোগ উঠেছে। সেটিতে কামড় দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেন্দ্র বারোতিয়া নামে এক ব্যক্তি।
রসগোল্লা বলে মুখে দেওয়া হলো ‘ছোট বোমা’, অতঃপর...
আরও পড়ুন
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব