ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম
ব্রেন্টন ট্যারান্ট। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি করে ৫১ মুসল্লিকে হত্যা করা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারান্টের (৩৫) করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদালত জানায়, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডে দোষ স্বীকারের সিদ্ধান্ত বাতিলের তার এই আবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনজন বিচারকের একটি বেঞ্চ বলেছে, ট্যারান্ট ২০২২ সালের নভেম্বরে অর্থাৎ ৫০৫ কার্যদিবস দেরিতে তার আপিল দাখিল করেন। গত ফেব্রুয়ারিতে পাঁচ দিনব্যাপী শুনানিতে বিবাদী পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেননি। বরং কারাগারের কঠোর পরিবেশই তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছিল।

বিচারকরা আইনজীবীদের যুক্তি গ্রহণ করেননি। আদালত বলেছে, অস্ট্রেলীয় ওই ব্যক্তির বক্তব্য অসংগতিপূর্ণ। কারাগারের নথি, মানসিক স্বাস্থ্য প্রতিবেদন ও তার আগের আইনজীবীদের সাক্ষ্য অনুযায়ী তার বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, বিচারকরা লিখেছেন, তিনি এমন কোনো মানসিক রোগে ভুগছিলেন না, যার কারণে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করতে পারতেন না। অন্যান্য প্রমাণাদি এটাই প্রমাণ করে যে, তিনি দোষ স্বীকার করার বিষয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। তাকে কোনো জবরদস্তি বা চাপ দেওয়া হয়নি। কিন্তু আপিল আবেদনে তিনি তার মানসিক অবস্থা সম্পর্কে অসত্য তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

আদালত আরও জানায়, ট্যারান্ট তার আইনজীবীদেরও মামলা পরিচালনার দায়িত্ব থেকে বাদ দিয়েছেন। বিচারকরা বলেছেন, সমাজের স্বার্থ, বিশেষ করে ভুক্তভোগীদের স্বার্থে আপিলের জন্য আরও সময় না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জোরালো। এর অর্থ হলো তার আপিল আবেদনের প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে।

২০১৯ সালের ২৩ মার্চ জুমার আমাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সেমি-অটোমেটিক অস্ত্র দিয়ে গুলি চালায় ট্যারান্ট। গুলির ঘটনায় অন্তত ৫১ জন মুসল্লি নিহত হন এবং কয়েক ডজন আহত হন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের মার্চে মসজিদে ঘটানো হত্যাকাণ্ডের দোষ স্বীকার করেন ট্যারান্ট।

আরও পড়ুন

ওই বছর আগস্ট মাসে তাকে প্যারোলের কোনো সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফলে তাকে যাবজ্জীবন কারাগারেই থাকতে হবে। বর্তমানে তিনি অকল্যান্ড কারাগারেই রয়েছেন। জানা যায়, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ওই ব্যক্তি ২০১৭ সালে গণ-গুলি চালানোর পরিকল্পনা নিয়ে নিউজিল্যান্ডে যান। হামলার আগে তিনি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জোগাড় করেন এবং পরিকল্পিত অপরাধের স্থানগুলো রেকি করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান