ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় অভিযান, ৪ বাংলাদেশিসহ আটক ২১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাত এলাকায় একটি নির্মাণাধীন স্থাপনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিসহ ২১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত ওই অভিযানে একটি অস্থায়ী আবাসন থেকে ১৭ জন ইন্দোনেশীয় (এর মধ্যে ৩ জন নারী) এবং ৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। অভিযান চলাকালে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তারা।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক মো. রুসদি বিন মো. দারুস জানান, আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা বৈধ কোনো পারমিট ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন এবং অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটকদের বর্তমানে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভাগীয় পরিচালক আরও বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেসব নিয়োগকর্তা বা স্থাপনার মালিক নিয়ম ভঙ্গ করে এসব প্রবাসীকে কাজে লাগিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২