ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্কুলে বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:১৮ পিএম
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: সংগৃহীত

স্কুলে বুলিং ঠেকাতে এবার আরও কঠোর পথে হাঁটছে সিঙ্গাপুর। দেশটির সরকার জানিয়েছে, গুরুতর অসদাচরণ করলে ৯ বছর বয়সী শিক্ষার্থীকেও বেত্রাঘাত করতে পারবেন শিক্ষকরা। এমনটাই জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি পার্লামেন্টে বলেন, অন্য সব শাস্তি কাজে না দিলে এবং অপরাধ গুরুতর হলে বেত ব্যবহার করা হবে। তবে এজন্য স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি লাগবে এবং নির্দিষ্ট শিক্ষকই শাস্তি দিতে পারবেন।

সরকার জানিয়েছে, নতুন এই বুলিংবিরোধী নীতিমালা ২০২৭ সাল থেকে দেশটির স্কুলগুলোতে চালু হবে। শিক্ষার্থীর বয়স, মানসিক পরিপক্বতা ও অপরাধের ধরন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বেত মারা হবে কি না।

সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রেই এই শাস্তি প্রযোজ্য হবে। আর সেটিও হবে একেবারে শেষ উপায় হিসেবে।

আরও পড়ুন

তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিশুদের শারীরিক শাস্তি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি ফেলতে পারে। সংস্থাটির দাবি, এ ধরনের শাস্তির কোনো ইতিবাচক প্রভাবের বৈজ্ঞানিক প্রমাণ নেই।

কঠোর আইন-কানুনের জন্য আগেই পরিচিত সিঙ্গাপুর। সম্প্রতি একটি জুস মেশিনে স্ট্র ব্যবহার করে আবার সেটি জায়গামতো রেখে দেওয়ার অভিযোগে এক ফরাসি কিশোরের বিরুদ্ধেও মামলা হয় দেশটিতে।

এর আগে ১৯৯৩ সালে গাড়িতে রং করার অভিযোগে মার্কিন কিশোর মাইকেল ফেকে বেত্রাঘাতের শাস্তি দিয়েও বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল সিঙ্গাপুর।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর