ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শুভেন্দুর শপথ অনুষ্ঠান

কলকাতায় মোদি-অমিত শাহ, এসেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নেতারাও

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছেন।

২৯৪ সদস্যের বিধানসভায় ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের অনুরোধ জানান শুভেন্দু অধিকারী। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে তিনি সর্বসম্মতিক্রমে বিজেপি বিধানসভা দলের নেতা নির্বাচিত হন।

শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বিমানে কলকাতায় পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে বিপুল সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। এছাড়া শপথ অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিসহ প্রায় এক ডজন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া রাজনাথ সিং, জেপি নাড্ডা ও ধর্মেন্দ্র প্রধানের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কলকাতায় অবস্থান করছেন।

আরও পড়ুন

বিজেপি সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় বেশ কিছু পরিচিত ও গুরুত্বপূর্ণ মুখ দেখা যেতে পারে। তাদের মধ্যে অগ্নিমিত্রা পাল, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত।

শপথ গ্রহণের আগে এক আবেগঘন বার্তায় শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, এটি গভীর গর্ব ও আনন্দের এক মুহূর্ত। দশকের পর দশক ধরে চলা অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নতুন ‘ডাবল ইঞ্জিন’ যুগের সূচনা হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই সরকার গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণ শুরু হবে।

অন্যদিকে, একই দিনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনের কর্মসূচি থাকায় কলকাতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা