ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইরাকে ইসরায়েলের গোপন ঘাঁটি, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়।

এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে সহায়তা করা এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারে দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে গত মার্চ মাসের শুরুর দিকে এই গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন।

মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করতে সেই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয় যাতে তারা মূল স্থাপনাটির হদিস না পায়।

আরও পড়ুন

এই ঘটনার পর গত মার্চ মাসের শেষের দিকে ইরাক সরকার জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হলেও ইরাক প্রাথমিকভাবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে যে ওই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না।

রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরাকের সার্বভৌম অঞ্চল ব্যবহার করে ইসরায়েলর এই ধরনের গোপন তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-আরাবিয়া।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালকবিহীন পাতালরেলের পরিকল্পনা, বদলে যেতে পারে যাতায়াতের ভবিষ্যৎ
ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসের বড় শহরে চালকবিহীন পাতালরেল চালুর সম্ভাবনা নিয়ে আলোচনাও শুরু হয়েছে বলে জানা গেছে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে। এতে পরিবহন কর্তৃপক্ষ রেলব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন পরিকল্পনা বিবেচনা করছে।
চালকবিহীন পাতালরেলের পরিকল্পনা, বদলে যেতে পারে যাতায়াতের ভবিষ্যৎ
ভোটার নিবন্ধন নিয়ে কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জানা জরুরি যেসব নিয়ম
নাগরিকত্ব পাওয়ার প্রত্যাশায় থাকা কয়েকজন স্থায়ী বাসিন্দার বিরুদ্ধে ভোটসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এ ধরনের মামলায় দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
ভোটার নিবন্ধন নিয়ে কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জানা জরুরি যেসব নিয়ম
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
চাচার সোনা চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা
চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে সেই টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনে সেই চাচাকেই নিমন্ত্রণ জানিয়েছেন সমর চ্যাভান নামের ১৯ বছরের এক তরুণ। ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার এক গ্রামে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। সম্প্রতি সমরের চাচা উমেশ মারুতি চ্যাভানের বাড়িতে নতুন গাড়ির পূজার প্রস্তুতি চলছিল। এমন সময় সিন্দুক খুলে দেখা যায়, উমেশের স্ত্রীর প্রায় ১৫০ গ্রাম স্বর্ণের গহনা নেই। পরিবারের সবাই অবাক। বাড়ির ভিতরের খবর বাইরের কেউ জানার কথা নয় বলে সন্দেহ ঘনীভূত হয় পরিচিতদের ওপর। অভিযোগ পেয়ে তদন্তে নামেন উপপুলিশ সুপার শ্রীকান্ত ঠিকানে ও তার দল। তদন্তকালে পুলিশের নজরে আসে সমরের হঠাৎ করে দামি গাড়ি কেনার বিষয়টি। ১৯ বছরের এক যুবকের হাতে এত টাকা কোথা থেকে এল এই প্রশ্ন থেকেই সন্দেহের তীর সমরের দিকেই যায়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সমর চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করে প্রায় ১০ লাখ রুপি পেয়েছেন। সেই টাকায়ই নতুন গাড়ি কেনেন। গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো গাড়ির পূজা। যে চাচার স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে, সেই চাচাকেই নতুন গাড়ির পূজায় নিমন্ত্রণ করেছিলেন সমর। তবে আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। তদন্ত শেষে পুলিশ সমরকে গ্রেফতার করেছে। চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকেও আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
চাচার সোনা চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা
বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশ-ভারত সীমান্তে পাটগ্রাম উপজেলার বুড়িমারী এবং ভারতের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তের সানিয়াজান নদীতে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশিদের লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করেছেন এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বিজেপি স্থানীয় বিধায়ক দধিরাম রায়। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বা স্টান গ্রেনেড ছুড়েছে। তিনি বলেছেন, ‘আমাদের বিএসএফ সচেষ্ট রয়েছে। কোনো বাংলাদেশি জিহাদি হোক আর যে-ই হোক, ইন্ডিয়ার মাটিতে পা রাখলেই তাদের গুলি করে দেওয়া হবে। কালকে কিছুটা তার প্রমাণ দেওয়া হয়েছে এবং এরপর থেকে বিএসএফ আরও সতর্ক।’ এছাড়া, তিনি দ্রুত জমি অধিগ্রহণ করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জিরো পয়েন্টে কড়াকড়ি আরোপের কথাও জানান। ওই ঘটনাী স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের দাবি, তারা নিজেদের ভূখণ্ডের সীমানার ভেতরে থেকেই নদীতে কাজ করছিলেন। উল্টো বিএসএফ মাঝেমধ্যেই জিরো লাইন বা নো-ম্যানস ল্যান্ডের কাছাকাছি এসে অযাচিতভাবে শক্তি প্রদর্শন করে এবং সাধারণ বাংলাদেশিদের ওপর চড়াও হয়। এ ঘটনায় বিজিবি-এর পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সূত্র ও সীমান্ত এলাকার দায়িত্বশীলরা জানান, ভারতীয় বাহিনীর এ ধরনের আগ্রাসী আচরণ এবং বিজেপি নেতার ‘গুলি করে মারার’ মতো প্রকাশ্য হুমকির বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। বিজিবি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকার নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। ভারতীয় বাহিনীর যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে সীমান্তে টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে। আরটিভি/এসআর  
বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের
আরও পড়ুন
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের