আগামী ৮৪ দিন সূর্যাস্ত দেখবেন না যে দেশের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ০৪:৪৮ পিএম


আগামী ৮৪ দিন সূর্যাস্ত দেখবেন না যে দেশের বাসিন্দারা
প্রতীকী ছবি

আলাস্কার উত্তর প্রান্তের ছোট্ট শহর উটকিয়াগভিকে নেমে এসেছে এক ভিন্ন বাস্তবতা। সেখানে আপাতত বিদায় নিয়েছে রাত। বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের প্রভাবে আগামী টানা ৮৪ দিন আর সূর্যাস্ত দেখবেন না শহরটির বাসিন্দারা।

আর্কটিক সার্কেলের উপরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের এই শহরে সম্প্রতি শেষবারের মতো সূর্য অস্ত গেছে। এখন আগামী ২ আগস্ট পর্যন্ত দিন-রাত মিলিয়ে পুরো সময়জুড়েই আকাশে থাকবে সূর্যের আলো।

আরও পড়ুন

প্রাকৃতিক এই বিস্ময় শুধু উটকিয়াগভিকেই সীমাবদ্ধ নয়। আলাস্কার আরও কয়েকটি অঞ্চলেও দীর্ঘ সময় ধরে দিনের আলো দেখা যাবে। ফেয়ারব্যাঙ্কস শহরে আগামী প্রায় ৭০ দিন ২৪ ঘণ্টাই থাকবে সূর্যের উপস্থিতি। আর অ্যাঙ্করেজে গ্রীষ্মকালে রাত ১০টা ৪২ মিনিট পর্যন্ত সূর্য আকাশে দৃশ্যমান থাকে।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অক্ষ ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত হয়ে থাকার কারণেই এমন ঘটনা ঘটে। জুনের ২১ তারিখ ঘিরে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য দিগন্তের নিচে নামে না।

এ কারণেই আর্কটিক অঞ্চলের কিছু এলাকায় গ্রীষ্মকালে রাত যেন হারিয়ে যায়। চারপাশে বিরাজ করে অবিরাম দিনের আলো— যা স্থানীয়দের কাছে পরিচিত ‘মিডনাইট সান’ নামে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission