ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে আগাম পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিনেদনে এই তথ্য জানায়।

সুপারকোর বরাতে প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হতে পারে আগামী ১৭ মে রাত ১টায়। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া পাকিস্তানের উপকূলীয় এলাকায় সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকতে পারে।

আরও পড়ুন

সুপারকো তাদের জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে বলছে, আকাশ পরিষ্কার থাকলে ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার সম্ভাবনা বেশ উজ্জ্বল। এই হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১ জিলহজ শুরু হতে পারে এবং ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি। দেশজুড়ে চাঁদ দেখার সাক্ষ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। পাকিস্তানের এই পূর্বাভাসের সঙ্গে সমন্বয় রেখে এ অঞ্চলেও ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করছে উৎসবের সঠিক তারিখ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম