ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’ করবেন সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন ব্যবহারে সীমাবদ্ধতাসহ একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দিল্লি সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসব সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উত্তেজনার কারণে জ্বালানি পরিস্থিতির ওপর তৈরি হওয়া চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, শুক্রবার (১৫ মে) থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

আরও পড়ুন

জ্বালানি সাশ্রয় ও দক্ষ প্রশাসন নিশ্চিত করতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি বিশেষ প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এই নির্দিষ্ট দিনে মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সব সরকারি কর্মীরা ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেলে যাতায়াত করবেন।

এ ছাড়া দিল্লির সাধারণ জনগণকে সপ্তাহে অন্তত এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে সরকার।

সাশ্রয়ী নীতির অংশ হিসেবে সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস কোনো নতুন পেট্রোল, ডিজেল এমনকি বৈদ্যুতিক গাড়িও কেনা হবে না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু