ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফের ভয়ংকর রূপে জেগে উঠলো যুক্তরাষ্ট্রের একটি আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:২১ পিএম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কেলুয়েয়া আগ্নেয়গিরি আবারও ভয়ংকর রূপে জেগে উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে তীব্র বেগে তপ্ত লাভা এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। মার্কিন আবহাওয়া বিষয়ক সংবাদমাধ্যম ফক্স ওয়েদার এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আগ্নেয়গিরির উত্তর দিকের ফাটল থেকে তীব্র বেগে লাভা বের হতে শুরু করে। সেই লাভার ফোয়ারা একপর্যায়ে প্রায় ২০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এর আগে গত ৫ মে সর্বশেষ কেলুয়েয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। রেকর্ড অনুযায়ী, এটি এই আগ্নেয়গিরির ৪৭তম বারের মতো জেগে ওঠার ঘটনা।

আরও পড়ুন

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, হ্যালেমাউমাউ নামক দক্ষিণ ফাটলটিতে তীব্র আলো এবং অগ্নিশিখা দেখা যাওয়ার পরপরই লাভা উপচে পড়তে শুরু করে। বর্তমানে আগ্নেয়গিরির উত্তর ও দক্ষিণ—উভয় ফাটল দিয়েই লাভা নির্গত হচ্ছে। দক্ষিণ ফাটলে লাভার তীব্রতা কিছুটা কম থাকলেও উত্তর ফাটলে লাভার ফোয়ারা প্রায় ৬৫ ফুট উচ্চতায় আছড়ে পড়ছে।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের আগ্নেয় গ্যাস এবং ‘টেফ্রা’ বা আগ্নেয়গিরির ছাই ও শিলা খণ্ডের বিষয়ে বিশেষ সতর্ক করেছে কর্তৃপক্ষ। আগ্নেয়গিরি থেকে বর্তমানে সালফার ডাই-অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো উচ্চ মাত্রার বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। এর ফলে ওই এলাকায় ‘ভগ’ বা আগ্নেয় বায়ু দূষণ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দূষিত বাতাস মানুষের শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের শারীরিক ও স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

কর্তৃপক্ষ ওই এলাকার আকাশসীমায় বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে এবং পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে। কেলুয়েয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হওয়ায় এর প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে এল নিনো। এর মধ্যেই অঙ্গরাজ্যটির ৫৭টি বাঁধের অবস্থা নাজুক বলে উঠে এসেছে এক নিরীক্ষায়।
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলেই পাওয়া যায় না দেশটির নাগরিকত্ব। এ পথে নাগরিকত্বের আবেদন করতে হলে বয়স, গ্রিন কার্ড, দাম্পত্য সম্পর্ক ও যুক্তরাষ্ট্রে বসবাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় ১৫ বছর আগে নিখোঁজ হওয়া সাবেক বাগদত্তা (হবু স্ত্রী) মিশেল পার্কারকে হত্যার অভিযোগে তার হবু স্বামী ডেল স্মিথ জুনিয়র নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার নানা কারণ থাকলেও বিশ্বের অধিকাংশ দেশে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে। তবে এর ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি।
বিবাহবিচ্ছেদের সুযোগ নেই যে দেশে
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
গোপনে ভিডিও ধারণ, জিমন্যাস্টিকস কোচের ৯০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬