ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা পুলিশের, ব্যাপক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তার ওপর নামাজ আদায় করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিংয়ে রাস্তার একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করেন স্থানীয় কিছু মুসলিম যুবক। জনবহুল ওই সড়কে নামাজ পড়ার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ওই যুবকদের তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত যুবকদের দাবি, তারা পূর্বের মতোই রাস্তায় নামাজ আদায় করবেন এবং পুলিশের দেওয়া কোনো বাধা মানবেন না। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদলের পর জনভোগান্তি রোধে নতুন কিছু নিয়মকানুন জারি করা হয়েছে। অনেক বাসিন্দা এসব নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছায় স্থানীয় থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার ও আশপাশের মুসলিম অধ্যুষিত এলাকায় বেশ কিছু সময় ধরে থমথমে অবস্থা ও চাঞ্চল্য বিরাজ করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ব্যস্ত সড়কে এভাবে নামাজ পড়লে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কলকাতা পুলিশ। তবে নতুন করে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য রাজাবাজার ক্রসিং ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি এবং কড়া পুলিশি পাহারা অব্যাহত রাখা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুদণ্ড পাওয়ার আশায় নিজের সহবন্দিকে হত্যা করেছিলেন জেমস রবার্টসন।
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা