ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাদুড়ের গুহা থেকে পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

নেপালের একটি বিখ্যাত গুহার মধ্যে ঘুরতে গিয়ে আটকে পড়েন এক ভারতীয় নারী পর্যটক। সরু পাথুরে পথ দিয়ে বের হতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। এ সময় বারবার মাকে ডাকতে থাকেন। পরে উদ্ধারকারী দলের সহায়তায় তাকে নিরাপদে বের করে আনা হয়।

এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নেপালের পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা বা বাদুড়ের গুহায় (ব্যাট কেভ) এ ঘটনা ঘটে। গুহাটি পর্যটকদের কাছে বেশ পরিচিত। সেখানে ঘুরতে গিয়ে গুহার ভেতরের একটি সরু পাথুরে পথে আটকে যান ওই নারী।

ভিডিওতে দেখা যায়, সরু জায়গা থেকে বের হতে না পেরে ওই নারী কান্নাকাটি করছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। একপর্যায়ে হাতে টর্চ নিয়ে এক ব্যক্তি তার কাছে এগিয়ে যান। তিনি প্রথমে ওই নারীর ভারী ব্যাগটি সরিয়ে নেন, যাতে তার চলাচল সহজ হয়। পরে তাকে আশ্বস্ত করে জানান, তিনি টিকিট কাউন্টারে গিয়ে সাহায্যের ব্যবস্থা করছেন।

খবর পেয়ে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বেশ কিছু চেষ্টার পর তাকে সরু পথ থেকে নিরাপদে বের করে আনেন তারা। উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

পোখারার বাতুলেচৌর এলাকায় অবস্থিত চামেরে গুফা একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। বাদুড়ের বসবাসের জন্য পরিচিত এ গুহায় রয়েছে অন্ধকার, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল পথ। এর ভেতরে বেশ কিছু সরু পাথুরে অংশ রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুহাটি আকর্ষণীয়।

গুহাটি ঘুরে দেখার সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সরু পথে চলাচলের ক্ষেত্রে উপযুক্ত জুতা পরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্থানীয় গাইডের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ। কিন্তু প্লাস্টিকের খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে ডেকে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাদের হাতে খেলনা গাড়িটি তুলে দেন কনের বাবা।  প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল। প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। বরপক্ষ জমি বিক্রির বিষয়টি জানার পর যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করে বলে অভিযোগ। বাব্বর তাদের বোঝানোর চেষ্টা করলেও বরপক্ষ দাবি থেকে সরে আসেনি। এ অবস্থায় শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখেন তিনি। পরে বরের বাব্বরের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব। এরপর বরপক্ষের দেওয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আরটিভি/এসআর
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, বড় দুশ্চিন্তায় ভারত
সম্প্রতি চীন এবং তুরস্কের সহায়তায় পাকিস্তানের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতার বিষয়টি তুলে ধরে কৌশলগত অবস্থান ধরে রাখতে ভারতকে দ্রুত নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, বড় দুশ্চিন্তায় ভারত
মুম্বাইয়ে রেলস্টেশনে বাথরুমে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের গণশৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধরের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর রাতে ঘাটকোপার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পেশায় একজন দর্জি।  এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘাটকোপার রেলস্টেশনে আসেন ওই নারী। দুজনই বাড়ি ফিরছিলেন। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় স্টেশনের শৌচাগারে যান তিনি। ওই নারী অভিযোগ, তিনি শৌচাগারে প্রবেশ করলে এক ব্যক্তি গোপনে তার পিছু নেয়। এরপর জোরপূর্বক তার ওপর হামলা চালায়। এ সময় ওই নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে শৌচাগারেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক। রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে জানানো হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপর তাকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে। তদন্তের একপর্যায়ে ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তার নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি। পুলিশের ধারণা, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি অপরাধটি ঘটিয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরটিভি/এসআর
মুম্বাইয়ে রেলস্টেশনে বাথরুমে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ কমেনি।
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন আইনসম্মত নয় বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন
বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, বড় দুশ্চিন্তায় ভারত
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
জামালপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ