
প্রধানমন্ত্রী পদ ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনায় বসেছেন।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে তাদের বৈঠক হয়।
নেতানিয়াহু প্রস্তাব দিয়েছেন, ঐক্য সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। পরে পালাক্রমে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। সংসদে নেতানিয়াহুর দল লিকুদ বেশি আসন পেলেও এবার তিনি সেই নীতি থেকে সরে আসতে রাজি হয়েছেন।
আইজেনকোট বলেছেন, লিকুদ দল সত্যিকারের ঐক্য চাইলে আগামী ২৪ ঘণ্টায় তাদের আন্তরিকতা যাচাই করতে তিনি প্রস্তুত। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের সম্ভাব্য জোট ৪৮টি আসন পায়। ফলে কোনো পক্ষই সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিরোধী নেতা ইয়ার গোলান।
আরটিভি/জেএমএ


