ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে আরও মিলবে ৪০ হাজার রুপি  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:৪৪ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু l ছবি: সংগৃহীত

এক সময় পরিবার পরিকল্পনার পক্ষে প্রচার চালালেও এবার ভিন্ন পথে হাঁটছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। জন্মহার কমে যাওয়ায় তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান জন্ম নিলে ৪০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, আগে পরিবার ছোট রাখার কথা বলা হলেও এখন সময় বদলেছে। শিশুদের ভবিষ্যতের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম বাড়াতে সরকার উৎসাহ দেবে।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার অনেক কমে গেছে। রাজ্যের মোট প্রজনন হার এখন ১ দশমিক ৫, যা স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে প্রয়োজনীয় হারের চেয়েও কম। এই ধারা চলতে থাকলে আগামী বছরগুলোতে রাজ্যে প্রবীণ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

চন্দ্রবাবু নাইডু আরও বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো পরিস্থিতি এড়াতেই এখন বড় পরিবার গঠনে উৎসাহ দেওয়া হচ্ছে। এরই মধ্যে দুইয়ের বেশি সন্তান থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে রাজ্য সরকার।

একসময় এক সন্তানই আদর্শ বলে প্রচার চালানো এই নেতা এখন বলছেন, দেশের ভবিষ্যতের জন্য বেশি সন্তান প্রয়োজন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’