ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মুসল্লি এবং দুইজন কিশোর সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরের কিছু আগে সান ডিয়েগো শহরের ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তারা মসজিদের বাইরে গুলিবিদ্ধ তিনজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী ছিলেন, যিনি আরও বড় ধরনের প্রাণহানি ঠেকাতে ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ প্রধান স্কট ওয়াহল আল-জাজিরাকে বলেন, নিরাপত্তাকর্মীর সাহসী ভূমিকার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়নি।

পরে কয়েক ব্লক দূরে একটি গাড়িতে দুই সন্দেহভাজন কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের গুলি করেছে।

আরও পড়ুন

তদন্তকারীরা ঘটনাটিকে ঘৃণামূলক হামলা হিসেবে বিবেচনা করছে। তদন্তে গাড়ির ভেতর থেকে ইসলামবিদ্বেষী লেখা, বিদ্বেষমূলক সামগ্রী এবং আত্মহত্যার নোট পাওয়া গেছে বলে জানা গেছে।

এফবিআই স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি একটি অস্ত্র সন্দেহভাজনের পরিবারের বাড়ি থেকে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি এমন সময় ঘটেছে যখন মুসলিম বিশ্বে হজের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য ও পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি