ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের জন্য দেওয়া অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন। তবে সাম্প্রতিক সময়ে অপব্যবহারের অভিযোগ ওঠায় ভিসা নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে দেশটি।

থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও এক সংবাদ সম্মেলনে জানান, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে কিছু বিদেশি পর্যটক নিয়মের অপব্যবহার করছেন। এই প্রবণতা রোধ করতেই ভিসার মেয়াদ কমানোর পাশাপাশি নজরদারি আরও কঠোর করা হবে।

তিনি আরও বলেন, শুধু অন-অ্যারাইভাল ভিসাই নয়, অন্যান্য ভিসা প্রক্রিয়াও আরও কঠোরভাবে যাচাই করা হবে। কোনো ব্যক্তি যে উদ্দেশ্যে দেশে প্রবেশ করছেন, বাস্তবে সেই উদ্দেশ্যই পূরণ করছেন কি না তা নিশ্চিত করতে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে।

থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সারা বছরই দেশটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। তবে সাম্প্রতিক সময়ে কিছু কড়াকড়ির কারণে পর্যটক আগমন কিছুটা কমেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত থাইল্যান্ডে প্রায় ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৪৩ শতাংশ কম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা
এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!