ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:২৪ এএম
অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সী জর্জিয়া স্যামুয়েলস । ছবি: দ্য মিরর

অফিসে যাতায়াত এড়াতে অনেকেই নানা কৌশল নিলেও অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সী জর্জিয়া স্যামুয়েলস বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পথ। তিনি কাজের জন্য প্রতি দুই সপ্তাহ পরপর প্রায় ৩ হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অতিক্রম করে অফিসে যান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা দ্য মিররের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।

জর্জিয়া আগে অস্ট্রেলিয়ার পার্থে থাকতেন। পরে গত বছরের নভেম্বরে তিনি নিজের গাড়ি ও জিনিসপত্র বিক্রি করে ইন্দোনেশিয়ার বালিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত খনিতে স্বাস্থ্য ও নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেন। নিয়ম অনুযায়ী, তাকে দুই সপ্তাহ খনিতে কাজ করতে হয় এবং পরের দুই সপ্তাহ ছুটি পান।

এই ছুটির সময়টাই তিনি বালিতে কাটান। সেখানকার কম খরচের জীবনযাপন ও আরামদায়ক পরিবেশ তাকে আকৃষ্ট করেছে। জর্জিয়া জানান, পার্থে থাকতে তার সামাজিক জীবন ভালো ছিল না। পরে বালির জীবনধারা ও ফিটনেস সংস্কৃতি তাকে সেখানে স্থায়ী হতে উৎসাহিত করে।

আরও পড়ুন

তিনি আরও জানান, বালিতে জীবনযাত্রার খরচ অনেক কম হওয়ায় তার মাসিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাত্র ১৫০ ডলারে দুজনের ভালো মানের খাবার পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন। গত ছয় মাসে তিনি নিজে কোনো রান্নাও করেননি।

অন্যদিকে একইভাবে দূরপাল্লার যাতায়াত করে কর্মজীবন চালাচ্ছেন ৩৩ বছর বয়সী ইথান স্পিবিও। তিনি ও তার স্বামী লন্ডন ছেড়ে স্পেনের বার্সেলোনায় বসবাস শুরু করেন। সেখান থেকে তিনি নিজের ব্যবসা পরিচালনা করেন এবং মাসে কয়েকবার কাজের প্রয়োজনে লন্ডনে যাতায়াত করেন।

বার্সেলোনা থেকে লন্ডনে নিয়মিত ফ্লাইট থাকায় তার যাতায়াতে সমস্যা হয় না। বরং তার মতে, এই জীবনযাপন লন্ডনে থেকে প্রতিদিন অফিস করার চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ও আরামদায়ক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম