ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে ‘ট্রাম্প মহিষ’, যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইনে ‘ট্রাম্প মহিষ’ এখন জাতীয় তারকা। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমের এক অদ্ভুত তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে বাংলাদেশে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। এর ডাকনাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আসন্ন কুরবানিতে জবাই হওয়ার কথা মহিষটির। এটির মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের চুলের মতো। ফলে কুরবানির আগেই মহিষটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ।

এ নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচার হচ্ছে খবর। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপিও এ নিয়ে প্রতিবেদন করেছে। এতে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করা হয়েছে।

মহিষটির ৩৮ বছর বয়সী মালিক জিয়া উদ্দিন মৃধা নারায়ণগঞ্জে তার নিজ খামার থেকে এএফপিকে জানান, প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রেখেছেন তার ছোট ভাই। তিনি বলেন, ‘মহিষটির অনন্য চুলের কারণেই আমার ছোট ভাই এই নামটা বেছে নেয়।’

মৃধা জানান, মে মাসজুড়ে কৌতূহলী দর্শনার্থীদের অবিরাম ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, আশপাশের মানুষ ও শিশুরা সবাই ভিড় করছেন এই ইন্টারনেট সেনসেশনকে দেখতে। খামারে দেখা যায়, কয়েকজন মানুষ মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢালছেন। এরপর গোলাপি রঙের একটি ব্রাশ দিয়ে তার সোনালি চুল আঁচড়ে দেয়া হচ্ছে। চুলগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে দুই পাশে বাঁকানো বড় শিংয়ের মাঝখানে।

মৃধা বলেন, ‘ওর একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।’ তবে তিনি জোর দিয়ে বলেন, মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মিল কেবল চুলেই সীমাবদ্ধ। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিন উৎপাদনের ঘাটতির কারণে এ ধরনের মহিষ সাদা বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে।

মৃধা জানান, অতিরিক্ত ভিড় আর মানুষের চাপের কারণে মহিষটির ওজন কমে গেছে। তাই এখন জনসাধারণের দেখার ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবু শিশুরা এখনো খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছে।

৩০ বছর বয়সী ব্যবসায়ী ফয়সাল আহমেদও মহিষটির কাছে গিয়ে ছবি তুলতে পেরেছেন। এএফপিকে তিনি বলেন, ‘সত্যি বলতে, মহিষটার চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে ট্রাম্পের মিল আছে।’ তিনি জানান, পাঁচ বন্ধু ও স্বজনকে নিয়ে তিনি মহিষটি দেখতে এসেছেন। তিনি বলেন, ‘আমার ভাতিজা শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টার নৌভ্রমণ করে এখানে এসেছে।’

অনলাইনে ‘ট্রাম্প মহিষ’ জাতীয় তারকায় পরিণত হলেও, সেটিই একমাত্র ডাকনামধারী মহিষ নয়। তার সঙ্গীদের মধ্যেও আছে বিভিন্ন নামে পরিচিত মহিষ। যেমন আক্রমণাত্মক স্বভাবের এক ষাঁড়ের নাম ‘তুফান’, বড় আকৃতির আরেকটির নাম ‘ফ্যাট বয়’, আর শান্ত স্বভাবের একটি পরিচিত ‘সুইট বয়’ নামে। এমনকি সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে।

এক বছর ধরে চার বছর বয়সী এই মহিষটির দেখাশোনা করছেন মৃধা। খড়ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে খাবার খাওয়া মহিষটির দিকে স্নেহভরে তাকিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা। আর তা হলো- ত্যাগ স্বীকার করা।’

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ঈদুল আজহার, অর্থাৎ ‘ত্যাগের উৎসবের’। চলতি মাসের শেষ দিকে উদ্‌যাপিত হবে এই ধর্মীয় উৎসব। ঈদুল আজহায় সারা দেশে এক কোটিরও বেশি গবাদিপশু কুরবানি হওয়ার কথা। এর মধ্যে থাকবে ছাগল, ভেড়া, গরু ও মহিষ।

সূত্র: আরব নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত