ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত

চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেটরিতে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।

সোমবার (১ জুন) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ফ্রান্স প্যারিসে অনুষ্ঠিতব্য একটি বড় অস্ত্র প্রদর্শনী থেকে ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রদর্শনীতে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রদর্শন করতে পারবে না তারা। ইসরায়েলি কোম্পানিগুলোকে কেবল তাদের তৈরি ‘আকাশ প্রতিরক্ষা পণ্য’ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যার ঠিক এক সপ্তাহ আগে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর ফ্রান্সে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আরও পড়ুন

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, অপহৃত ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে এবং মন্ত্রী বেন-গভির তাদের পাশে দাঁড়িয়ে উল্লাস করছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে ফ্রান্স এই পদক্ষেপ নেয়।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা যুদ্ধের জেরে ২০২৪ সালের ইউরোস্যাটরি অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল —পরে জানায় যে, ইসরায়েলি কোম্পানিগুলো শুধু বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্পর্কিত সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করতে পারবে, কিন্তু এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইউরোসেটরি বিশ্বের অন্যতম বৃহত্তম ল্যান্ড এবং এয়ার-ল্যান্ড প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনী। সেখানে ইসরায়েলের মতো একটি প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশকে এভাবে সীমিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
আরও পড়ুন
প্যারিসের বাণিজ্য মেলায় বাংলাদেশি ১৭ প্রতিষ্ঠান