ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় টিকটক বিলিয়নিয়ার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। তার সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি চীনের সবচেয়ে ধনী ব্যক্তিতেও পরিণত হয়েছেন।

ব্লুমবার্গ জানায়, ২০১৯ সালের মার্চে প্রথমবার তার সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার ছিল। এরপর থেকে তার সম্পদ সাত গুণেরও বেশি বেড়েছে। বাইটড্যান্সের বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত অগ্রগতিকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বব্যাপী জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি বাইটড্যান্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘দৌবাও’ চীনের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবটে পরিণত হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বাইটড্যান্স বিপুল বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়েও আলোচনা করছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এই পরিবর্তনের ফলে এশিয়ার ধনীদের তালিকায় মুকেশ আম্বানি তৃতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৮৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। ১১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ভারতের গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনী হিসেবে অবস্থান ধরে রেখেছেন। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন জাপানের তাদাশি ইয়ানাই এবং মাসায়োশি সন। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭২ দশমিক ৫ বিলিয়ন এবং ৭২ বিলিয়ন ডলার।

তবে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে মুকেশ আম্বানি ৮৯ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনী। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি, যার সম্পদের পরিমাণ ৮৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর ঝ্যাং ইমিং ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

ফোর্বসের বৈশ্বিক ধনীদের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৮২৬ দশমিক ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদ ২৯৬ বিলিয়ন ডলার এবং তৃতীয় স্থানে থাকা ল্যারি পেজের সম্পদ ২৯৫ বিলিয়ন ডলার।

এদিকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে রয়েছেন অ্যালিস ওয়ালটন। খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ ১২০ দশমিক ৮ বিলিয়ন ডলার। বৈশ্বিক ধনীদের তালিকায় তার অবস্থান ১৬তম।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাটের বদলে শিশু সন্তানকে ওভেনে রেখেছিলেন মা, অতঃপর... 
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এক মাস বয়সী মেয়েশিশুর মৃত্যুর ঘটনায় দোষ স্বীকার করেছেন ২৮ বছর বয়সী মারাইয়া থমাস।
খাটের বদলে শিশু সন্তানকে ওভেনে রেখেছিলেন মা, অতঃপর... 
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাসেবা দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. সায়েরা হক।
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন বিদেশি নাগরিকরা।
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ
ডেলিভারি দেওয়ার আগেই চালককে হেফাজতে নিয়েছিল পুলিশ।
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ
নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রশিক্ষণে সেরা বাংলাদেশি আল মোর্শেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রয়োগকারী কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে ব্যাচসেরা হয়ে নতুন অর্জনের নজির গড়েছেন বাংলাদেশি-আমেরিকান আল মোর্শেদ।
নিউইয়র্ক নগর পুলিশের ট্রাফিক প্রশিক্ষণে সেরা বাংলাদেশি আল মোর্শেদ
আরও পড়ুন
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট 
ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন
টিকটকারের হানি ট্র্যাপে পড়ে ‘বড় মাশুল’ গুনলেন ফ্রিল্যান্সার
জনপ্রিয় টিকটকারকে হত্যা, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য