সাপ নিয়ে তরুণীর কেরামতি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৭:০১ পিএম


সাপ নিয়ে তরুণীর কেরামতি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

সাপের নাম শুনলেই যেখানে অনেকের গা শিউরে ওঠে, সেখানে পাঁচ ফুট লম্বা একটি সাপকে খালি হাতে উদ্ধার করে আলোচনায় এসেছেন এক ভারতীয় তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণ করে নিরাপদে একটি পাত্রে ভরে ফেলছেন। ভিডিওটি ইতোমধ্যে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বড় আকারের সাপ উদ্ধার করছেন ওই তরুণী। ভিডিওটির দাবিতে বলা হয়েছে, সাপটি ছিল প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরো। সাপটির আকার-আকৃতি দেখে অনেকের কাছেও সেটিকে গোখরো বলেই মনে হয়েছে। তবে সাপটিকে সামলানোর সময় তরুণীর মধ্যে কোনো ধরনের ভয় বা দ্বিধা দেখা যায়নি।

ভিডিওতে আরও দেখা যায়, তিনি সাপটিকে হাতে ধরে রাখার পাশাপাশি একপর্যায়ে শরীরের সঙ্গেও জড়িয়ে রাখেন। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে একটি পাত্রের ভেতর ঢুকিয়ে দেন। পুরো ঘটনাজুড়েই তাকে শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গেছে।

‘পূজা ধাকড়’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রকাশের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। হাজারো দর্শক ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করেছেন।

ভিডিওটি দেখে অনেকেই তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন। তবে অনেকে আবার সাপটির পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এটি কোনো বিষধর সাপ নয়। একজন মন্তব্য করেন, এটি বিষাক্ত সাপ নয়। বিষধর হলে এতক্ষণে তরুণী হাসপাতালে কিংবা আরও খারাপ অবস্থায় থাকতেন।

আরও পড়ুন

আরেকজন লিখেন, বিষাক্ত হোক বা না হোক, তরুণী যে সাপ ধরতে অভ্যস্ত, তা বোঝাই যাচ্ছে। তাই এত সহজে সাপটিকে উদ্ধার করতে পেরেছেন।

অন্য এক নেটাগরিকের ভাষ্য, তরুণীর সাহস সত্যিই প্রশংসনীয়। তবে আমার ধারণা, এটি একটি র‍্যাট স্নেক। দেখতে ভয়ংকর হলেও এ ধরনের সাপ বিষধর নয় এবং সাধারণত প্রাণঘাতীও নয়।

ভিডিওটির সত্যতা কিংবা সাপটির প্রকৃত প্রজাতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও তরুণীর সাহসী পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission