ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি : সংগৃহীত

মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।

এবার ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের জটিল জলবায়ু ইতিহাস উন্মোচন করেছে। নাসার পারসিভারেন্স রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, নাসার পারসিভারেন্স রোভার মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে সুনির্দিষ্ট একটি লেক বা হ্রদের বাইরেও একাধিক পানিপ্রবাহের সন্ধান পেয়েছে। ফলে জেজেরো ক্রেটারের ভেতরের মার্জিন ইউনিট নামের অংশটি একটিমাত্র প্রাচীন হ্রদের স্রোতের কারণে তৈরি হয়নি।

এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, জেজেরো ক্রেটারের ভেতরের মার্জিন ইউনিট নামের অংশে পাললিক শিলা থাকতে পারে। তবে রোভারটি দেখতে পেয়েছে, সেখানকার বেশির ভাগ শিলা মূলত ইগনিয়াস প্রকৃতির এবং অলিভিনে সমৃদ্ধ।

নতুন গবেষণার বিষয়ে পারডু ইউনিভার্সিটির বিজ্ঞানী ক্যান্ডিস বেডফোর্ড জানিয়েছেন, এসব শিলা মূলত মাটির অনেক গভীরে ম্যাগমা ঠান্ডা হয়ে তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত হয়ে ওপরে উঠেছে। এই শিলাগুলোর ভেতরের খনিজ স্ফটিক প্রমাণ করে, পরবর্তীকালে অন্তত তিনটি আলাদা ধাপে পানির সঙ্গে এই শিলাগুলোর বিক্রিয়া ঘটেছিল।

গবেষণায় দেখা গেছে, প্রথম ধাপে কার্বন ডাই–অক্সাইডসমৃদ্ধ ভূগর্ভস্থ পানি অলিভাইনসমৃদ্ধ শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফাটলগুলোতে কার্বনেট তৈরি করেছিল। দ্বিতীয় ধাপে জেজেরো ক্রেটারের প্রাচীন হ্রদের পানি বা পরিবর্তনশীল ভূগর্ভস্থ জলের প্রভাবে শিলাগুলোর রূপান্তর ঘটে এবং সেখানে সিলিকা জমা হয়।

হাওয়াই ইউনিভার্সিটির বিজ্ঞানী এলেনি রাভানিস জানান, অলিভাইন রূপান্তরিত হয়ে কার্বনেট তৈরি হওয়ার সময় সিলিকা পেছনে ফেলে যায়। তৃতীয় ও শেষ ধাপে আগ্নেয় শিলার মধ্য দিয়ে উষ্ণ তরল বা হাইড্রোথার্মাল তরল প্রবাহিত হওয়ার প্রমাণ মিলেছে। ফলে ক্যালসিয়াম সালফেট ও ফ্লোরাইটের খনিজ শিরা তৈরি হয়েছে। ফ্লোরাইটের উপস্থিতি নিশ্চিত করে যে ওই অঞ্চলে একসময় উত্তপ্ত ভূগর্ভস্থ তরল বা হাইড্রোথার্মাল কার্যকলাপ সক্রিয় ছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পারসিভারেন্স রোভারের মাস্তুলে থাকা সুপারক্যামের সাহায্যে মার্জিন ইউনিটের ১৮৫টির বেশি শিলার ওপর এই গবেষণা চালানো হয়েছে। নতুন এই তথ্য মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সরাসরি প্রমাণ না দিলেও এটি এমন একটি ভূতাত্ত্বিক পরিবেশের সন্ধান দিয়েছে, যা অণুজীবের বেঁচে থাকার অনুকূল হতে পারত। বহুমুখী পানিপ্রবাহ মঙ্গলের প্রাচীন পরিবেশ ও জলবায়ু সম্পর্কে আমাদের ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২৭৫ কোটি টাকা (২ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের পণ্য চুরির ঘটনায় বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করেও হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম কিংবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব।
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
সিঙ্গাপুরে রাস্তা পার হতে গিয়ে একটি মোরগের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ১৫ লাখ টাকা) আইনি খরচ গুনতে হচ্ছে এক নারী যাত্রীকে।
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
আরও পড়ুন
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা