ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিসা ফি উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশিদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে জাপান। প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো এই ফি পুনর্নির্ধারণ করা হলো, যেখানে বিভিন্ন ধরনের ভিসার খরচ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসির।

আগামী ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে বলে জানিয়েছে জাপান সরকার। নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি ৩ হাজার ইয়েন (প্রায় ২ হাজার ২৭৮ টাকা) থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ১১ হাজার ৩৯৫ টাকা করা হয়েছে।

একইভাবে মাল্টিপল-এন্ট্রি ভিসার ফি ৬ হাজার ইয়েন বা ৪ হাজার ৫৫৮ টাকা থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন বা ২২ হাজার ৭৯০ নির্ধারণ করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিতসু মতেগি জানিয়েছেন, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এতে তাৎক্ষণিকভাবে পর্যটক আগমনে বড় কোনও প্রভাব পড়বে বলে তারা মনে করছেন না।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা জাপানি ইয়েনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মহামারির পর পর্যটন খাত পুনরায় উত্থান ঘটায় গত বছর জাপানে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এদিকে শুধু ভিসা ফি নয়, বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ফি-ও বাড়িয়েছে জাপান। সম্প্রতি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহীত এক আইনে স্থায়ী বসবাসের আবেদন ফি সর্বোচ্চ ৩ লাখ ইয়েন বা ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

এ ছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা ভিসার মেয়াদ বাড়ানোর ফি-ও ১০ হাজার ইয়েন বা ৭ হাজার ৫৯৭ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন বা ৭৫ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত করা হয়েছে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর