ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

সৌদি আরবে পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন হেলিকপ্টার থাকা সব আরোহী।

রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে নিহত সবাই সৌদি নাগরিক।

সংবাদ সংস্থাটি প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান। তবে তারা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী উদ্দেশ্যে উড়ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হচ্ছে না। জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র। সম্প্রতি প্রায় চার মাস বিরতির পর এখানকার অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এমন সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। সূত্র: রয়টার্স।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী