
সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার শিকার হওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন ফয়সাল বিন ফারহান।
ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুথিদের চলমান হামলার নিন্দা জানান।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।
এর আগে, গতকাল মঙ্গলবার আবারও হামলার মুখে পড়ে সৌদি। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে সৌদির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আরটিভি/এসআর


