ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্পেনে হেলিকপ্টার থেকে কবিতার ‘বোমাবর্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

সম্প্রতি নজিরবিহীন এক দৃশ্যের অবতারণা ঘটেছে স্পেনের বার্সেলোনায়। গত ২০ জুন রাত সাড়ে ৮টায় শহরটিতে এক চমৎকার শৈল্পিক পরিবেশনা করেছেন একদল শিল্পী। আকাশ থেকে রীতিমতো কবিতার বোমাবর্ষণ হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে; উড়ানো হয়েছে এক লাখের বেশি কবিতা। কবিতাগুলোতে ঠাঁই পেয়েছে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা।

অন্যান্য দিনের মতোই ওই সময়টাতে লোকে লোকারণ্য ছিল বার্সেলোনা ক্যাথেড্রাল এলাকা। হঠাৎ, মাথার ওপর চক্কর দিতে শুরু করে একটি কালো হেলিকপ্টার। এরপরই আকাশ থেকে পড়তে থাকে অজস্র লম্বা সাদা কাগজ। আকাশ থেকে ওগুলো কী পড়ছে, তা দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয় মানুষ। কেউ রাস্তা থেকে কাগজগুলো কুড়িয়ে নেয়, কেউ আবার লাফ দিয়ে সেই কাগজ ধরার চেষ্টা করে। অনেকে আবার এই অদ্ভুত ঘটনাটি ক্যামেরায় বন্দী করে। পরবর্তী সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওগুলো।

barcelona7

মূলত চিলির এক শিল্পগোষ্ঠী কাসাগ্রান্ডে এই প্রদর্শনী করে। প্রদর্শনীর নামও রাখা হয় ‘বম্বিং অব পোয়েমস’ অর্থাৎ ‘কবিতার বোমাবর্ষণ’। দলটি এর আগেও বিশ্বজুড়ে আরও ৯টি শহরে ঠিক একইভাবে আকাশ থেকে কবিতা ছড়িয়েছিল। তাদের মূল উদ্দেশ্য অতীতের যুদ্ধের সেই ভয়াবহতাকে স্মরণ করা ও বোমার বদলে কবিতা দিয়ে আকাশটাকে শান্তি ও ভালোবাসায় নতুন করে সাজানো।

barcelona5

এই আয়োজনের মূল অনুপ্রেরণা ছিল স্প্যানিশ গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরের ওপর হওয়া ঐতিহাসিক বোমাবর্ষণ। সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞকে স্মরণ করতেই এই কবিতার বোমাবর্ষণের আইডিয়া কাজে লাগায় শিল্পগোষ্ঠী কাসাগ্রান্ডে। তাদের মতে, ইতিহাসের স্মৃতি ভুলে না যাওয়ার গুরুত্ব অনেক বেশি। সংস্কৃতি মানুষের মনের ক্ষত দূর করতে পারে এবং শিল্প দিয়ে যুদ্ধের ক্ষতবিক্ষত স্থানগুলোকেও আবার ভালোবাসায় ভরিয়ে তোলা সম্ভব।

barcelona0

প্রদর্শনীর জন্য পরিকল্পিতভাবেই বার্সেলোনা ক্যাথেড্রাল এলাকাটিকে বেছে নেয় কাসাগ্রান্ডে শিল্পগোষ্ঠী। কারণ, ১৯৩০ সালে গৃহযুদ্ধে এই এলাকাটিই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। স্পেনের স্বৈরশাসনের অবসান ঘটার ৫০ বছর পূর্তি উপলক্ষে তারা এই ভিন্নধর্মী উদ্যোগ নেয়। এক সময়ের যুদ্ধবিধ্বস্ত একটি শহরকে নতুন করে শান্তি ও সংস্কৃতির এক শক্তিশালী প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই আয়োজনের মাধ্যমে।

barcelona8

শহরের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই আয়োজনটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত আবেগের। এর ঐতিহাসিক গুরুত্ব অনেক বড়। আজ থেকে প্রায় ৯ দশক আগে, ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের স্প্যানিশ গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরে ১ হাজার ৯০৩ বার বোমা হামলা চালানো হয়েছিল। সেই ভয়াবহ হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৭ হাজার জন আহত হন। শুধু ১৯৩৮ সালেই এই এলাকায় দুবার ভয়াবহ হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম বোমা হামলায় ২০ জন শিশুসহ ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তার মাত্র কয়েক মাস পরেই সেখানে আবারও হামলা চালানো হয় এবং তাতে আরও শত শত মানুষের মৃত্যু ঘটে।

barcelona890

এত বছর পর সেই শহরের আকাশ থেকে বোমায় বদলে ফেলা হয়েছে কবিতা। মানুষের স্বাধীনতাসহ পুরোনো স্মৃতি এবং ভয়াবহ গৃহযুদ্ধের নানা ঘটনা ঠাঁই পেয়েছে স্প্যানিশ ও কাতালান ভাষায় লেখা সেই কবিতাগুলোতে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায়  অন্তত ২৮ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ শিশুসহ একাধিক নারী রয়েছে বলে জানা গেছে।  
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
আরও পড়ুন
ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত