ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
প্রতীকী ছবি

দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে চাকরি করার পর অফিস থেকে চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে বরখাস্ত হয়েছিলেন এক পিয়ন। বিষয়টি আদালতে গড়ালে। ওই পিয়নের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে এই ঘটনা ঘটেছে।

আদালত বলেন, ১৭ বছরের সেবার পর এমন ছোটোখাটো ভুলের জন্য চাকরি থেকে বের করে দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি।

জানা গেছে, ঝাড়খণ্ড হাইকোর্ট বোকারো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থায় (ডিআরডিএ) চুক্তিভিত্তিক কর্মরত পিয়ন রঞ্জিত কুমার হিমাংশুকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন।

প্রধান বিচারপতি এম এস সোনাক এবং বিচারপতি রাজেশ শঙ্করের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আদালত বলেন, শাস্তি সব সময় অপরাধের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত। কর্মীর সামান্য ভুলের কারণে সরকারের যদি কোনো বড় ক্ষতি না হয়, তবে এমন কঠোর সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি ২০২২ সালের মার্চের। বোকারোর তৎকালীন ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি) নিখোঁজ কিছু জিনিসপত্র নিয়ে রঞ্জিত হিমাংশুকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন। তবে ওই নোটিশে ঠিক কোন জিনিসগুলো নিখোঁজ হয়েছিল, তা পরিষ্কার করে বলা ছিল না।

আরও পড়ুন

মামলার শুনানির সময় রঞ্জিতের আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল অফিস থেকে বেঁচে যাওয়া সামান্য চা-পাতা ও বিস্কুট বাড়ি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছিলেন। নোটিশ পাওয়ার পর তিনি সেই জিনিসগুলো অফিসে ফেরতও দিয়ে দেন। তা সত্ত্বেও ২০২২ সালের ২ মে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়।

হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, প্রশাসন এই চরম শাস্তি দেওয়ার আগে ওই কর্মীর দীর্ঘদিনের কাজের রেকর্ড এবং অভিযোগের ধরনটি বিবেচনা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

আদালত আগামী ১০ জুলাইয়ের মধ্যে রঞ্জিত হিমাংশুকে তার পদে পুনর্বহাল করার জন্য ডিআরডিএ বোকারো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তার বকেয়া বেতনের ৫০ শতাংশ পরিশোধ করার আদেশও দেওয়া হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
পাকিস্তানি জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে এবং অপেশাদার ও অনিরাপদ কৌশলে ভারতের যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যায়, যার ফলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। 
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
আরও পড়ুন
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
ধাক্কা মেরে লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ঘটনা কী