ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ইউরোপ তৃতীয় বিশ্বে পরিণত হচ্ছে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উন্নয়নশীল দেশগুলো থেকে অপরাধীদের আশ্রয় দেওয়ার খেসারত দিচ্ছে ইউরোপ। এই নীতির কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজেরাই তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা আমেরিকার জন্য একেবারে সঠিক সময়ে হয়েছে।

শনিবার (৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইউরোপ এখন শিখছে যে, যখন আপনি তৃতীয় বিশ্বের অপরাধীদের আশ্রয় দেবেন, তখন আপনি নিজেই একটি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবেন।

আরও পড়ুন

এর আগেও ট্রাম্প যুক্তি দিয়েছিলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে ব্যাপক অভিবাসন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে। তিনি তার পোস্টে নিজের রাজনৈতিক আন্দোলনের মূল স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ উল্লেখ করে অভিবাসন ও জাতীয় পরিচয়ের ওপর তার কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

অভিবাসন ইস্যুর পাশাপাশি ট্রাম্প সম্প্রতি ফেডারেল বিচারকদেরও তীব্র সমালোচনা করেছেন। গত ৮ জুন এইচ-১বি ভিসার ওপর তার প্রশাসনের আরোপিত ১ লাখ মার্কিন ডলার ফি আদালত বাতিল করে দিলে তিনি এই সিদ্ধান্তকে ‘উন্মাদনাপূর্ণ’ বলে আখ্যা দেন।

উল্লেখ্য, এই ভিসা ব্যবস্থার আওতায় মার্কিন সরকার প্রতিবছর সাধারণ ক্যাটাগরিতে ৬৫ হাজার এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য ২০ হাজার কর্মীকে কাজের সুযোগ দেয়।

এ ছাড়া গত এপ্রিলে ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইনেরও সমালোচনা করেন। তিনি একটি ভিডিও শেয়ার করে যুক্তি দেন যে, কিছু অভিবাসী তাদের সন্তানদের জন্য আমেরিকার নাগরিকত্ব নিশ্চিত করতে গর্ভাবস্থার শেষ দিকে আইনটির অপব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির তিন সংবাদমাধ্যম: সিএনএন-এমএস নাও-পলিটিকো। 
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের সাউথ শোর এলাকায় নতুন একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার চালু হয়েছে। মুসলিমদের নামাজ ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে নতুন এই কেন্দ্র।
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে ওয়ালমার্টের ভেতরে শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে ৭৭ বছরের এক ক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক কিশোরী কর্মীর বাবা-মায়ের বিরুদ্ধে।
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
আরও পড়ুন
ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ট্রাম্প
গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন 
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় আদালতের বাধা