ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সদর দপ্তর ‘অক্টাগন’ উদ্বোধন করলো মিশর

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
মিশরে বিশ্বের বৃহত্তম সামরিক ও কৌশলগত কমান্ড সদর দপ্তর ‘দি অক্টাগন’ । ছবি: সৌজন্য

মিশর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলো বিশ্বের বৃহত্তম সামরিক ও কৌশলগত কমান্ড সদর দপ্তর ‘দি অক্টাগন’ (The Octagon)।

শনিবার ৪ জুলাই নতুন প্রশাসনিক রাজধানী (New Administrative Capital)-এ নির্মিত এই অত্যাধুনিক কমপ্লেক্স উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদেল ফাত্তাহ-আল সিসি। মিশর সরকার এটিকে বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক সামরিক কমান্ড এবং জাতীয় নিরাপত্তা সদর দপ্তর হিসেবে দাবি করছে।

দেশটির বিভিন্ন গনমাধ্যমে থেকে জানা যায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই সদর দপ্তরটি ‘স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টার’ প্রকল্পের অংশ। এর মাধ্যমে মিশরের সামরিক বাহিনীর কমান্ড, নিয়ন্ত্রণ এবং সমন্বয় ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রায় ৯২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্সটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা। এর বিশাল পরিসর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের চেয়েও বড় বলে দাবি করা হচ্ছে।

‘অক্টাগন’ নামটি এসেছে ভবনটির অনন্য স্থাপত্য নকশা থেকে। পুরো কমপ্লেক্সটি একাধিক অষ্টভুজ (Octagon) আকৃতির ভবনের সমন্বয়ে নির্মিত হয়েছে। ২০১৬ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়, যা মিশরের সামরিক অবকাঠামো আধুনিকায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

আরও পড়ুন

নতুন সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক তথ্য বিশ্লেষণ কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, কৌশলগত যোগাযোগ ব্যবস্থা, সংকট ব্যবস্থাপনা কেন্দ্র, আবহাওয়া পর্যবেক্ষণ ইউনিট এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর সামরিক পরিচালনা সুবিধা। এছাড়া কমপ্লেক্সের অভ্যন্তরে কর্মকর্তা ও কর্মীদের জন্য হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং সেন্টার, হাসপাতাল এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন সেবামূলক অবকাঠামোও নির্মাণ করা হয়েছে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ সামরিক প্রশাসনিক নগরীতে পরিণত করেছে।

মিশর সরকার বলছে, ‘অক্টাগন’ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। এর ফলে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মিশর সরকার ইতোমধ্যে নতুন প্রশাসনিক রাজধানীতে সব মন্ত্রণালয়ের কার্যক্রম স্থানান্তর সম্পন্ন করেছে। সেই প্রেক্ষাপটে স্ট্র্যাটেজিক কমান্ড সদর দপ্তরের উদ্বোধনকে দেশটির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও আঞ্চলিক নেতৃত্বের সক্ষমতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির তিন সংবাদমাধ্যম: সিএনএন-এমএস নাও-পলিটিকো। 
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের সাউথ শোর এলাকায় নতুন একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার চালু হয়েছে। মুসলিমদের নামাজ ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে নতুন এই কেন্দ্র।
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে ওয়ালমার্টের ভেতরে শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে ৭৭ বছরের এক ক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক কিশোরী কর্মীর বাবা-মায়ের বিরুদ্ধে।
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
আরও পড়ুন
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান
মিশরের আকাশে শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য