ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মিশরের আকাশে শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
চন্দ্রগ্রহণের সময় চাঁদ অনেকটাই অন্ধকার ও লালচে আভায় দেখা দিতে পারে : ছবি সংগৃহীত

মিশরের আকাশে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় পৃথিবীর ছায়ায় চাঁদের প্রায় ৯৩ শতাংশ ঢেকে যাবে। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (NRIAG)-এ তথ্য জানিয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ ঘটে। শুক্রবারের গ্রহণটি হবে আংশিক চন্দ্রগ্রহণ, যার সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় ৯৩ শতাংশ পৃথিবীর গাঢ় ছায়ায় আচ্ছাদিত হবে। ফলে চাঁদকে অনেকটাই অন্ধকার ও লালচে আভায় দেখা যেতে পারে।

আরও পড়ুন

মিশরে ভোরের দিকে গ্রহণের প্রাথমিক ও আংশিক পর্যায় দেখা যাবে। কায়রোতে স্থানীয় সময় ভোরের দিকে গ্রহণের সর্বোচ্চ দৃশ্যমান পর্যায় থাকবে; তবে বৈশ্বিক সর্বোচ্চ গ্রহণের সময় চাঁদ মিশরের দিগন্তের নিচে থাকায় পুরো সর্বোচ্চ পর্যায়টি কায়রো থেকে দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে বিশেষ কোনো সুরক্ষা চশমার প্রয়োজন নেই। খালি চোখেই চন্দ্রগ্রহণ দেখা নিরাপদ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে দৃশ্যটি আরও স্পষ্টভাবে উপভোগ করা যাবে।

এটি ২০২৬ সালের অন্যতম উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা, যা আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে।
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা