বাবাকে হত্যার প্রতিশোধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:৫৫ পিএম


বাবাকে হত্যার প্রতিশোধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। বাবার রাষ্ট্রীয় দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, প্রতিশোধ জাতির দাবি, এটি অবশ্যই নেওয়া হবে।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার বাবা এবং অন্যদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এই প্রতিশোধ অনিবার্য।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হন। সেই হামলাতেই মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দাবি। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি।

আরও পড়ুন

প্রতিশোধ নেওয়ার ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এক হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছে তেহরান। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।

এ বিষয়ে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের ওপর। বিশেষ করে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উভয় দেশের অবস্থান পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission