ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। এ কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত খবরের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

সতর্কবার্তায় আরও জানানো হয়, এই আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যেকোনো সময় ফ্লাইট বাতিল এবং পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো আবারও বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, তাদের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে পারে। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মার্কিন স্থাপনা ও নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
মার্কিন নাগরিক স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর গ্রিন কার্ড পাওয়ার ৬ শর্ত
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা