ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন বনে, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে সংরক্ষিত বনে পালিয়ে গিয়ে পথ হারানো এক নারীকে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট বাজির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে।

পুলিশ জানায়, ওই নারী খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে লিফট নিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলচালক তাকে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনের দিকে নিয়ে যায়।

এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি বনের ভেতরে পালিয়ে যান। তবে পালানোর সময় ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন।

বনের ভেতর থেকেই মোবাইল ফোন ব্যবহার করে তিনি পুলিশের জরুরি সহায়তা চান। খবর পেয়ে একজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি)-এর নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি ও খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য উদ্ধার অভিযান শুরু করেন।

তবে নারীর মোবাইলে জিপিএস লোকেশন সক্রিয় না থাকায় তার অবস্থান শনাক্ত করতে শুরুতে বেগ পেতে হয়। পরে উদ্ধারকারীরা ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট বাজি ব্যবহার করে নিজেদের অবস্থান দৃশ্যমান করেন। সেই আলোর সংকেত অনুসরণ করে ওই নারী পুলিশের কাছে পৌঁছাতে সক্ষম হন। পরে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথমদিকে ভুক্তভোগী অভিযোগ দায়ের করতে অনিচ্ছুক ছিলেন। পরে তাকে বোঝানোর পর তিনি অভিযোগ করতে সম্মত হন।

এ ঘটনায় ইনফোভ্যালি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি