ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেন শিক্ষক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ডেরেক বার্কার। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকের বিরুদ্ধে এক বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ৯২ বছর বয়সী ডেরেক বার্কারের বিরুদ্ধে চার বালকের ওপর যৌন নিপীড়নের আটটি অভিযোগে বিচার চলছে।

বুধবার (৪ নভেম্বর) ব্রিস্টল ক্রাউন কোর্টে শুনানিতে এক ভুক্তভোগী জানান, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সমারসেটের মনকটন কম্বে স্কুলে শিক্ষকতা করা বার্কার তাকে স্কুলের ভেতরে নিজের ফ্ল্যাটে যেতে বলেছিলেন। সেখানে এক জ্যেষ্ঠ শিক্ষার্থী তাকে ধর্ষণ করেন। এ সময় বার্কার উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনার আয়োজন করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জানান, বার্কার সরাসরি তাকে নির্যাতন না করলেও ধর্ষণের পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। পরে তাকে পোশাক পরে ক্লাসে যেতে বলেন। একইভাবে একাধিকবার নির্যাতনের শিকার হওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন তিনি।

২০২২ সালে পুলিশের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি। তবে বার্কারের আইনজীবী তাবিথা ম্যাকফারলেন আদালতে জানান, তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সময় উপস্থিত থাকা কিংবা ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগও মানেননি তিনি।

বার্কারের বিরুদ্ধে তিনটি ধর্ষণে সহায়তা ও প্ররোচনা, তিনটি শিশুর সঙ্গে অশালীন আচরণ এবং দুটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। মামলার বিচার চলছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
স্লোভেনিয়ায় ছয় বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী 
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। চলতি মাসের ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশটির ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়।  তাদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।  তাদের মধ্যে ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং একজন নেপালের নাগরিক। আটক অভিবাসীদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ বলকান রুট ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম। ইনফোমাইগ্রেন্টস। আরটিভি/এসআর
স্লোভেনিয়ায় ছয় বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী 
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
ব্রিটেনে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে বারবার যৌন নির্যাতনের দায়ে ট্রেসি ব্যানক্রফট নামে ৬৪ বছর বয়সী এক নারীকে ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীর নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীর চোখ বেঁধে অন্য পুরুষ ‘লেলিয়ে’ দিতেন স্বামী, অতঃপর...
ব্রিটেনে সাবেক স্ত্রীকে মাদক প্রয়োগ করে ধর্ষণ এবং তার অন্তরঙ্গ ছবি-ভিডিও বিনা অনুমতিতে ধারণ ও প্রকাশের ৪৮টি অভিযোগ স্বীকার করেছেন সাবেক কনজারভেটিভ কাউন্সিলর ফিলিপ ইয়ং। এ ঘটনায় তার সঙ্গে আরও চার পুরুষের বিচার চলছে।
অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীর চোখ বেঁধে অন্য পুরুষ ‘লেলিয়ে’ দিতেন স্বামী, অতঃপর...
৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
বিদেশ ভ্রমণে গিয়ে স্মৃতি হিসেবে নানা কিছু সংগ্রহ করেন পর্যটকেরা। তবে ভারত ভ্রমণে এসে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ দম্পতি লিলি ও ক্যালাম।
৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
আরও পড়ুন
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
‘বিশেষ ক্ষমতায়’ নারীদের বশ করেন কবিরাজ, এরপর শারীরিক সম্পর্ক!