ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শিশুর বুদ্ধিতে প্রাণ বাঁচল ভারতের ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:৪৫ এএম
প্রায় এক ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ছবি: সংগৃহীত

খাবারের টেবিলে বসে হঠাৎ বিপদ টের পায় পরিবারের এক শিশু। তার চটজলদি সতর্কবার্তাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন পরিবারের ছোট-বড় সাতজন সদস্য। সম্প্রতি ভারতের হায়দরাবাদে ঘটেছে এই চমকপ্রদ ঘটনা।

জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে বিজয়নগর কলোনির একটি বহুতল ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। তখন পরিবারটি নৈশভোজে ব্যস্ত ছিল। ঘরের ভেতরের আগুন দেখে শিশুটি চিৎকার করে সবাইকে জানিয়ে দেয়। এতে দ্রুত বহুতল ভবনটি থেকে নেমে আসেন পরিবারের সব সদস্য।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, শোবার ঘরের সুইচবোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফার্নিচার ও গৃহস্থালি নানা মালামালে আগুন ধরে যায়। পরিবারটি কালবিলম্ব না করে দ্রুত নিচে নেমে আসে।

হায়দরাবাদের জেলা ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ওই ফ্ল্যাটের তিন শিশুসহ সাত সদস্য নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রাণহানি এড়ানো গেলেও আগুনে ওই ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনে একটি বেডরুমের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে, সেখানে থাকা প্রায় ১৫ তোলা স্বর্ণালঙ্কার আগুনে নষ্ট হয়েছে।

আরও পড়ুন

খবর পেয়ে আম্বরপেট, অ্যাসেম্বলি ও গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বাতাস থাকার পরও আগুন অন্য কোনো ফ্ল্যাটে ছড়াতে পারেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
আরও পড়ুন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক