ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
জব্দকৃত মালামাল। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঈদগাহ নামক স্থান থেকে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বেড়িবাঁধ নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ১৩ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া শুক নদীর বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছেন হাজারো মানুষ। শীতের শুরুতে বাঁধের পানি ছেড়ে মাছ ধরার সুযোগ উন্মুক্ত করে দেওয়ায় শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। তবে এবার আগের বছরের তুলনায় মাছ কম পাওয়ায় হতাশ হয়েছেন অনেকে।
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
মাগুরায় ১৯ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
মাগুরায় মাদকবিরোধী অভিযানে কান্ট্রি লিকার (Country Liquor) নামে ১৯ বোতল অবৈধ মদসহ ডেবিট রায় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাগুরায় ১৯ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল বিএসএফ সদস্যরা!
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশিরা লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল বিএসএফ সদস্যরা!
আরও পড়ুন
সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু