ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিকিমের টানেল ধসে নিহত ৮, আটকে আরও ১৮ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
ভারতের সিকিমে নির্মাণাধীন একটি টানেল ধসে নিহত ৮, আটকে আরও ১৮ শ্রমিক । ছবি: সংগৃহীত

ভারতের সিকিমে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধস ও গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৮ জনের বেশি শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। খবর এনডিটিভির।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে দক্ষিণ সিকিমের সামারডুং এলাকার একটি নির্মাণাধীন টানেলে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে। টানেলের ভেতরে ১৮ জনের বেশি শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হলেও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, টানেলের ভেতরে ভূমিধসের কারণে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। পরে সেখানে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে। বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারী দল প্রথম দিকে টানেলের ভেতরে প্রবেশ করতে পারেনি।

উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ করছেন। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে দুর্ঘটনাস্থলের আশপাশে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।

আরও পড়ুন

নামচি জেলার জেলা প্রশাসক অনুপা তামলিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রথমদিকে পুলিশ ও দমকলের সদস্যরা কোনো বিশেষ সুরক্ষা সরঞ্জাম ছাড়াই দুবার টানেলে প্রবেশের চেষ্টা করলেও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে ফিরে আসতে বাধ্য হন।

পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা টানেলে প্রবেশ করে প্রথম দফায় ভেতরে থাকা উদ্ধারকর্মীদের নিরাপদে বাইরে নিয়ে আসেন। এরপর নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, টানেলের ভেতরে এখনো মিথেন গ্যাসের মাত্রা অনেক বেশি থাকায় আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কী কারণে ভূমিধস হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে টানেল থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিক জানিয়েছেন, দুর্ঘটনার আগে তারা ভেতরে বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনেছিলেন। এরপর দ্রুত বাইরে বেরিয়ে এলেও অনেক শ্রমিক তখনও টানেলের ভেতরে আটকা পড়ে যান।

জেলা প্রশাসন জানিয়েছে, ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকে আছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সবাইকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার