ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: আলজাজিরা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকান ধ্বংস হয়ে গেছে। এছাড়া বন্যায় নিখোঁজ হয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সোমবার (২০ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলঅ হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এবং প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, সোমবারের এ বন্যায় নুরিস্তানের প্রধান শহর পারুনে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমি বৃষ্টির প্রভাবে পুরো অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত ও নেপালেও এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তানের পারুন ও আশপাশের এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর মেয়রসহ কয়েকজন আঞ্চলিক সরকারি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন।

স্থানীয় বেসরকারি সংস্থা শপুল-এর প্রধান আশিকুল্লাহ সাফি বার্তাসংস্থা এএফপিকে বলেন, বন্যায় ‘পুরো পৌর এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’। তিনি বলেন, বন্যায় হোটেল ও কয়েক ডজন দোকানপাট ধ্বংস হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজ করছেন।

আরও পড়ুন

প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যা দেশটিতে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করে। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দক্ষিণ এশজুড়ে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে একের পর এক দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।

সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পারুন শহরটি ভারতশাসিত জম্মু থেকে ৪৬৫ কিলোমিটার (২৯০ মাইল) দূরে অবস্থিত। জম্মুতেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেশী নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের মাঝামাঝি সময় থেকে মৌসুমি বৃষ্টিজনিত বন্যা, ভূমিধস ও বজ্রপাতে দেশটিতে ২৭ জন নিহত হয়েছেন। একজন এখনও নিখোঁজ রয়েছেন এবং আরও ৬৯ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান মৌলভি মতিউল হক খালিস চলতি মাসে বলেন, দেশে বন্যার ঘটনা বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, পরিবেশগত সমস্যাগুলো ‘মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে’।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন